Homeবিনোদন'ভালোবাসার সীমা নাই’ গানে এক হলেন টাঙ্গাইলের ৪ শিল্পী

‘ভালোবাসার সীমা নাই’ গানে এক হলেন টাঙ্গাইলের ৪ শিল্পী

Published on

Latest articles

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গতকাল আংশিকভাবে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসী...

বিশ্বকাপ নিশ্চিত করল ক্রোয়েশিয়া, দুয়ারে দাঁড়িয়ে নেদারল্যান্ডস-জার্মানি

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে...

শুধু ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে অবস্থান করেও এখন গান তৈরি, নতুন গান প্রকাশ এবং দর্শক–শ্রোতার কাছে পৌঁছানো সম্ভব।

এমনই একটি উদাহরণ হয়ে উঠেছে নতুন গান ‘ভালোবাসার সীমা নাই’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা পাওয়া শেখ সোলায়মান ও রাকিব এই গানে কণ্ঠ দিয়েছেন। 

তাদের সঙ্গে দোতারায় সুর ছড়িয়েছেন ফাহিমা আহমেদ শিফা। 

এই তিন তরুণের সঙ্গে যুক্ত হয়েছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান।

টাঙ্গাইলের প্রকৃতি ও পরিবেশে বেড়ে ওঠা লুৎফর হাসানের নেতৃত্বেই গানের পরিকল্পনা থেকে শুরু করে শুটিং—সবকিছুই সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে। 

গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘”ভালোবাসার সীমা নাই” গানটির শিল্পীরা সবাই টাঙ্গাইল এলাকার। আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি। গানটির শুটিং হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। এখানকার হাওয়া, মাটি আর বাতাস আমাদের খুব চেনা। একই অঞ্চলের সন্তানেরা এক গানে একত্রিত হয়েছি—এটা আমাদের জন্য অনেক আনন্দের।’

তিনি আরও বলেন, ‘যেসব লোকেশনে গানটির শুটিং হয়েছে, এর আগে সেখানে কখনো শুটিং হয়নি, যা এই মিউজিক ভিডিওকে আলাদা মাত্রা দিয়েছে।’

তরিকের সঙ্গীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ হয়েছে।

গানটির কথা লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠে অংশ নিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় সংগীত পরিবেশন করেছেন ফাহিমা আহমেদ শিফা। 

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। 

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে দ্রুত গানটি প্রকাশ হবে। 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে গানটি। 

More like this

গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গতকাল আংশিকভাবে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসী...

বিশ্বকাপ নিশ্চিত করল ক্রোয়েশিয়া, দুয়ারে দাঁড়িয়ে নেদারল্যান্ডস-জার্মানি

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে...

দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের দুই সদস্যের কমিটি

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে 'সমঝোতামূলক রূপরেখা' তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর...