Homeআন্তর্জাতিকভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৩

ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৩

Published on

Latest articles

নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর ইকবাল

জাফর ইকবালকে আমরা চিনি মূলত নায়ক হিসেবেই। চিরসবুজ, রোমান্টিক নায়ক তিনি। অভিনয় করেছেন 'আপন...

এবারও আইপিএলের নিলাম হবে না ভারতে: যা জানা দরকার

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ফলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি...

ভারতের গোয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে রাজটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও অন্যান্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, উত্তর গোয়া জেলার আরপোরা এলাকার একটি ক্লাবে রাত প্রায় ১২টার দিকে আগুন লাগে। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও আছেন।

প্রমোদ সাওয়ান্ত এক্সে লিখেছেন, ‘আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণ গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছি।’

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘তিন থেকে চারজন পর্যটক নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কারণ বলা যাচ্ছে না।

পিটিআই জানায়, স্থানীয় পার্লামেন্ট সদস্য মাইকেল লোবো জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সারারাত ধরে উদ্ধারকাজ চালিয়েছে।

More like this

নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর ইকবাল

জাফর ইকবালকে আমরা চিনি মূলত নায়ক হিসেবেই। চিরসবুজ, রোমান্টিক নায়ক তিনি। অভিনয় করেছেন 'আপন...

এবারও আইপিএলের নিলাম হবে না ভারতে: যা জানা দরকার

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ফলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি...

পুলিশ কমিশন গঠনের খসড়া চূড়ান্ত করেছে সরকার

পুলিশ বাহিনীতে জবাবদিহি নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও প্রভাবমুক্ত রাখতে...