Homeখেলাবসুন্ধরা-মোহামেডানের সঙ্গে ট্রান্সফার নিষিদ্ধ আবাহনীরও

বসুন্ধরা-মোহামেডানের সঙ্গে ট্রান্সফার নিষিদ্ধ আবাহনীরও

Published on

Latest articles

হিজবুল্লাহ চিফ অব স্টাফ হাইতাম আলি তাতাবাইকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতের এক আবাসিক ভবনে হামলা চালিয়ে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী...

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসনব্যবস্থা: অজিত দোভাল

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় গণআন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের মূল কারণ 'দুর্বল শাসনব্যবস্থা'...

ট্রান্সফার নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড এবার নাম লেখাল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সারিতে। আবাহনীর ওপর টানা তিন ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় নিবন্ধন নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে ফিফা। বিদেশি খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফিফার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩ নভেম্বর থেকে। ঘানার রিচমন্ড বোয়াকে, নামিবিয়ার কেনেডি আমুটেনিয়া ও সিরিয়ার মোয়ায়াদ আল খৌলি -এই তিন বিদেশি খেলোয়াড় ফিফার কাছে অভিযোগ জানান, তারা ২০২৪–২৫ মৌসুমে আবাহনীর সঙ্গে চুক্তি করলেও বেতন পাননি।

ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, শাস্তির মেয়াদ ও কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মঙ্গলবার ফিফার সিদ্ধান্তের বিষয়ে জানতে পারি। আগের ব্যবস্থাপনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ক্লাবের আইনজীবী ইতোমধ্যে ফিফাকে জানিয়েছিলেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ক্লাব প্রশাসনেও পরিবর্তন এসেছে। কিন্তু ফিফা শেষ পর্যন্ত খেলোয়াড়দের পক্ষেই রায় দিয়েছে। অথচ ওই খেলোয়াড়দের কেউ বাংলাদেশে আসেননি, এমনকি এক-দুজন অন্য ক্লাবের হয়েও একই মৌসুমে খেলেছেন।’

রূপু বকেয়া টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানাতে অস্বীকৃতি জানালেও ধারণা করা হচ্ছে, তা প্রায় তিন কোটি টাকার কাছাকাছি।

এর আগে একই কারণে বিদেশি খেলোয়াড়দের বেতন পরিশোধ না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে ফিফা। ফলে দেশের শীর্ষ তিন ক্লাবই এখন ফিফার শাস্তির তালিকায়।

More like this

হিজবুল্লাহ চিফ অব স্টাফ হাইতাম আলি তাতাবাইকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতের এক আবাসিক ভবনে হামলা চালিয়ে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী...

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসনব্যবস্থা: অজিত দোভাল

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় গণআন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের মূল কারণ 'দুর্বল শাসনব্যবস্থা'...

সেপ্টেম্বর–ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বেড়েছে ৩১০ শতাংশ

গত চার মাসে (সেপ্টেম্বর–ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি অনেক বাড়িয়েছে বাংলাদেশ। এর প্রধান কারণ...