Homeবিনোদনফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সেলিম হায়দার মারা গেছেন

ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সেলিম হায়দার মারা গেছেন

Published on

Latest articles

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার...

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম হায়দার। তিনি ক্যানসারসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল।

পরবর্তীতে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে বাজাতেন তিনি। 

তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হল ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দুর থেকে দুরে’।

অসংখ্য গানের সঙ্গে গিটার বাজানো এই সংগীতশিল্পী বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও।

অন্তর্মুখী সেলিম হায়দার মুলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি-বোর্ড বাজানোতেও সমান পারদর্শী ছিলেন।

ফিডব্যাক ব্যান্ডের কি-বোর্ডিস্ট ফোয়াদ নাসের বাবু ডেইলি স্টারকে জানান, আগামীকাল বাদ জুমা হাতিরপুল পুকুরপাড় মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।

More like this

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার...

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...