Homeবিনোদনপ্রচারিত হলো দেশের প্রথম এআই নির্ভর মিউজিক ভিডিও

প্রচারিত হলো দেশের প্রথম এআই নির্ভর মিউজিক ভিডিও

Published on

Latest articles

দ্বিতীয় দিনেও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও...

বিজয়-রাশমিকার বিয়ের ভেন্যুর এক দিনের ভাড়া কত?

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন...

অভিনয়শিল্পী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি গান করতে পছন্দ করেন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন তিনি। 

কুসুম সিকদারের ওই পরিবেশনার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

এটাই বাংলাদেশে এআই প্রযুক্তি নির্ভর প্রথম মিউজিক ভিডিও। এই উদ্যোগটি নিয়েছে চ্যানেল আই।

গতকাল রোববার ১ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়েছে। পরে গানটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। 

এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সফরকালে প্রদর্শন করা হয় বিশেষভাবে নির্মিত এআই প্রযুক্তি নির্ভর এই মিউজিক ভিডিওটি।

ভিডিওটি নিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ‘নতুনত্বের ধারাবাহিকতায় বরাবরই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে চ্যানেল আই। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এআই নির্ভর এই বিশেষ নির্মাণ।’ 

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।
মিউজিক ভিডিওটির জন্য নির্বাচন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা ‘হেরা হতে হেলে দুলে’। 

এটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার। সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

More like this

দ্বিতীয় দিনেও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও...

বিজয়-রাশমিকার বিয়ের ভেন্যুর এক দিনের ভাড়া কত?

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন...

মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলছে তুলকালাম কাণ্ড। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট...