Homeবিনোদনপপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

Published on

Latest articles

লিটনের এমন ক্ষোভ কি অমূলক?

একটা আন্তর্জাতিক সিরিজ শুরুর আগের দিন দলের অধিনায়ক নির্বাচকদের তুলছেন কাঠগড়ায়, ক্রিকেট পরিচালনা বিভাগের...

গাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন...

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

More like this

লিটনের এমন ক্ষোভ কি অমূলক?

একটা আন্তর্জাতিক সিরিজ শুরুর আগের দিন দলের অধিনায়ক নির্বাচকদের তুলছেন কাঠগড়ায়, ক্রিকেট পরিচালনা বিভাগের...

গাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন...

প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের...