Homeবিনোদনদেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Published on

Latest articles

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে।আজ শুক্রবার টোকিওতে জাপানের পররাষ্ট্র...

সমালোচনার মধ্যেই মিয়ানমারে প্রবাসীদের আগাম ভোটগ্রহণ শুরু 

মিয়ানমারে সমালোচনার মধ্যেই জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ শনিবার থাইল্যান্ডের...

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।

এই উৎসব আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’ সিনেমা দিয়ে শুরু হওয়া উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এ উপলক্ষে উৎসবের সিনেমা প্রদর্শনের সূচি প্রকাশ করা হয়েছে। উৎসবে মোট ১১টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। প্রদর্শনী চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।

আগামী ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে থাকা চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’ দেখানো হবে। একই দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

উৎসবে ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। এগুলো হলো সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পালের ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।

এবারের আসরে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উপলক্ষে ‘চায়নিজ ফিল্ম উইক’ উদ্‌যাপন করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

More like this

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে।আজ শুক্রবার টোকিওতে জাপানের পররাষ্ট্র...

সমালোচনার মধ্যেই মিয়ানমারে প্রবাসীদের আগাম ভোটগ্রহণ শুরু 

মিয়ানমারে সমালোচনার মধ্যেই জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ শনিবার থাইল্যান্ডের...

বিপিএলে ব্যাংক গ্যারান্টির সময়সীমা বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১৮ নভেম্বর করা...