Homeআন্তর্জাতিকদক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

Published on

Latest articles

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক দশক পর নতুন ওয়ার্ডমার্ক উন্মোচন...

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারকে হুমকির মুখে ফেলায় অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি...

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার সংবাদমাধ্যম বিবিসিএ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে বেকার্সডাল এলাকার ওই পানশালায় দুটি গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার সময় প্রাণ বাঁচাতে মানুষ যখন দিকবিদিক ছুটছিল, তখন হামলাকারীরা তাদের লক্ষ্য করেই এলোপাতাড়ি গুলি চালায়। এমনকি পানশালার বাইরে পালানোর সময় দুজনকে গুলি করা হয়।

প্রাদেশিক পুলিশের ডেপুটি কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা বলেন, হামলাকারীরা পিস্তল ও একে–৪৭ রাইফেল ব্যবহার করেছে। কোনো ধরনের উসকানি ছাড়াই তারা নিরপরাধ মানুষের ওপর এ হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম উচ্চ অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। 

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, ডাকাতি ও গ্যাং সংঘাত বড় ভূমিকা রাখে।

তবে রোববার রাতের এই হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও প্রায় সমপরিমাণ অবৈধ অস্ত্র সাধারণ মানুষের হাতে রয়েছে। এই অবৈধ অস্ত্রের বিস্তার দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

More like this

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক দশক পর নতুন ওয়ার্ডমার্ক উন্মোচন...

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারকে হুমকির মুখে ফেলায় অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি...

পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

টালিউড সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি বাংলা সিনেমার...