Homeবাংলাদেশঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

Published on

Latest articles

এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের...

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।তাদের অভিযোগ,...

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘প্রেরণা-৭১’ চত্বরটি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে।

৮ বছর আগে নির্মিত স্থাপনাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময়ই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বুলডোজার দিয়ে চত্বরটিই ভেঙে ফেলা হয়।

ঝিনাইদহ পৌরসভা ২০১৭ সালের নভেম্বরে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে চত্বরটি নির্মাণ করে। এতে বাংলাদেশের মানচিত্র ও তার সামনে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ছিল।

পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ আলী খান বলেন, ‘একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের সড়ক ডিভাইডারে বাংলাদেশের মানচিত্র ও শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করা হয়। সেখানে আগে একটি ট্রাফিক বক্স ছিল। জায়গাটি রেলিং দিয়ে ঘেরা ছিল এবং শোভাবর্ধক গাছপালা লাগানো হয়েছিল।’

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ অতীতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটিয়ে বেআইনিভাবে ক্ষমতায় টিকে ছিল, এখনও তাই করছে। হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে লিপ্ত হয়েছে। এ কারণেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাকশালের প্রতিষ্ঠাতার ভাস্কর্যটি ভেঙে ফেলেছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘উত্তেজিত শিক্ষার্থীরা চত্বরটি ভাঙচুর করেছে। পরে আমরা এ বিষয়ে খবর পাই।’

More like this

এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের...

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।তাদের অভিযোগ,...

পশ্চিমা বিনোদনে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না: প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে পশ্চিমা দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও কথা বলেছেন।তিনি...