Homeবাংলাদেশ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

Published on

Latest articles

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

নবগঠিত ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি গঠিত হয়েছে।

আজ সোমবার সংগঠনটি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত ‘জাতীয় ছাত্রশক্তি’-এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল), মহির আলম (দক্ষিণাঞ্চল)।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক আল আমিন সরকার। সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে নবগঠিত কেন্দ্রীয় কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক তৌহিদ মো. সিয়াম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ও ঢাবি কমিটি পূর্ণাঙ্গ করার পর অন্যান্য বিশ্ববিদ্যালয় কমিটিগুলো আমরা দ্রুত দিয়ে দেব। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের মধ্যেই সকল জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠানভিত্তিক সকল কমিটি ডিসেম্বরের মধ্যে শেষ করব।’

More like this

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

মাদুরোকে ‘সাদ্দাম’ ভাবছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দূরত্ব প্রায় ৩ হাজার কিলোমিটার হলেও এই দুই দেশকে প্রতিবেশী...