Homeবাণিজ্যগভর্নরের বিদায়-নিয়োগ, সারাদিন যা হলো কেন্দ্রীয় ব্যাংকে

গভর্নরের বিদায়-নিয়োগ, সারাদিন যা হলো কেন্দ্রীয় ব্যাংকে

Published on

Latest articles

ঐকমত্য কমিশনের বাজেট ৭ কোটি ২৩ লাখ, আপ্যায়ন ব্যয় ৪৫ লাখ টাকা

জাতীয় ঐকমত্য কমিশনের 'আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা' ব্যয়ের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার...

মহানায়িকা সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তার পৈতৃক নিবাস পাবনায় নানা...

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী, আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে, আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ।

আজ সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরের সামনে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের’ ব্যানারে বিক্ষোভকারীরা সমাবেশ করেন এবং দাবি আদায় না হলে ‘কলম বিরতি’ কর্মসূচির হুমকি দেন।

কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করার অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ এবং বদলির আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করা না হলে আমরা প্রতীকী কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছি।’

মাসুম বিল্লাহ নিজেও বদলির তালিকায় ছিলেন। তিনি বলেন, ‘আমরা গভর্নরের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সেই সুযোগ দেননি।’

তবে, আহসান মনসুর এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভকে একটি স্বার্থান্বেষী মহলের ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেন। ব্রিফিংয়ের কিছুক্ষণ পরেই তিনি অফিস ত্যাগ করে চলে যান।

যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি পদত্যাগ করিনি। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে নতুন গভর্নর নিয়োগের খবর দেখে অফিস থেকে চলে এসেছি।’

দুপুরের পর অফিস ছাড়ার আগে তিনি দিনের নির্ধারিত সব মিটিং বাতিল করেন। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে (পদত্যাগের)। পরে সেগুলো সম্পন্ন করব।’

বিকেল ৩টার দিকে একদল কর্মকর্তা গভর্নর মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে ঘিরে ধরেন এবং জোরপূর্বক তাকে কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণ থেকে বের করে দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন কর্মকর্তা আহসান উল্লাহকে একটি গাড়িতে তুলে দেন।

পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আহসান এইচ মনসুরের মেয়াদের বাকি অংশ বাতিল করে, যেটা ২০২৮ সালের আগস্ট পর্যন্ত ছিল। 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘আমি নতুন সরকার ও আমার উত্তরসূরির সাফল্য কামনা করি।’

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে এই পরিবর্তন নতুন সরকারের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগের অংশ।’

‘শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে। আরও অনেক পরিবর্তন প্রক্রিয়াধীন আছে,’ যোগ করেন তিনি।

More like this

ঐকমত্য কমিশনের বাজেট ৭ কোটি ২৩ লাখ, আপ্যায়ন ব্যয় ৪৫ লাখ টাকা

জাতীয় ঐকমত্য কমিশনের 'আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা' ব্যয়ের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার...

মহানায়িকা সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তার পৈতৃক নিবাস পাবনায় নানা...

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত...