Homeবাণিজ্যগভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

Published on

Latest articles

স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালাতে পারে এআই, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

নিরাপত্তা পরীক্ষা চলার সময় কয়েকটি উন্নত এআই মডেল নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি প্রতিষ্ঠানের সিস্টেমে...

সত্যি কি ১৪ ফেব্রুয়ারি ম্রুণাল ঠাকুর ও ধানুশের বিয়ে

ভারতীয় চলচ্চিত্র তারকা ম্রুণাল ঠাকুর ও ধানুশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। সেই জল্পনা...

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ সভা করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মকর্তা-কর্মচারীরা গভর্নরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তোলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, তিন কর্মকর্তার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ ও বদলির আদেশ আজ প্রত্যাহার না করলে তারা আগামীকাল থেকে প্রতীকী কলমবিরতি কর্মসূচি পালন করবেন।

তিনি অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করায় চলতি সপ্তাহের শুরুতে তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তারা জবাব দেওয়ার আগেই গভর্নর তাদের বদলি করেন।

মাসুম বিল্লাহ নিজেও কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং তাকে বদলি করা হয়েছে। ‘আমরা গভর্নরের সঙ্গে বৈঠকের আবেদন করেছিলাম, কিন্তু তিনি সে সুযোগ দেননি,’ বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন চেয়েছিলাম, কিন্তু পেয়েছি স্বৈরশাসন।’

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে বহু উপদেষ্টা ও পরামর্শককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর কোনো অর্থনৈতিক নীতিগত উদ্যোগ দৃশ্যমান হয়নি। অন্যদিকে নিয়মিত নিয়োগ বন্ধ থাকায় চাপে কর্মকর্তা-কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক ও উপপ্রধান মফিজুর রহমান খান চৌধুরী জানান, গত সাত-আট মাস ধরে কর্মকর্তারা দাবি জানিয়ে আসছিলেন, সেগুলো না মানায় তারা বিক্ষোভে নেমেছেন।

More like this

স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালাতে পারে এআই, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

নিরাপত্তা পরীক্ষা চলার সময় কয়েকটি উন্নত এআই মডেল নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি প্রতিষ্ঠানের সিস্টেমে...

সত্যি কি ১৪ ফেব্রুয়ারি ম্রুণাল ঠাকুর ও ধানুশের বিয়ে

ভারতীয় চলচ্চিত্র তারকা ম্রুণাল ঠাকুর ও ধানুশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। সেই জল্পনা...

ঝড়-বৃষ্টিতে গাজায় নতুন সংকট, ১৪ প্রাণহানি

বায়রন নামে একটি ঝড়ের প্রভাবে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি  হয়েছে। তীব্র ঝোড়ো হাওয়া,...