Homeবিনোদনকেন বদলে গেল সালমান খানের সিনেমার নাম

কেন বদলে গেল সালমান খানের সিনেমার নাম

Published on

Latest articles

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান...

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে ইনিংস বড় করলেন। তাদের গড়ে...

পরিচালক অপূর্ব লাখিয়ার ছবিতে সিনেমাতে প্রথমবারের মতো একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির আগের নাম ছিল ব্যাটল অব গালওয়ান, তবে সেই নাম বদলে এখন রাখা হয়েছে মাতৃভূমি। হঠাৎ এই নাম পরিবর্তনে অনেকেই অবাক হয়েছেন।

একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানানো হয়, ভারত ও চীনের বর্তমান কূটনীতিক সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায় ‘সালমান খানকে কিছু সরকারি ও কৌশলগত মহল থেকে পরামর্শ দেওয়া হয়, শুধু নামই নয়, চীনবিরোধী অংশও কিছুটা কমাতে। তিনি সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে সিনেমাটিকে দেশের সামগ্রিক আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে চান। ফলে ছবির নাম বদলানো হয় এবং বড় একটি অংশ নতুনভাবে নির্মিত হয়, যেখানে যুদ্ধকে কিছুটা কাল্পনিকভাবে দেখানো হয়েছে।’

আরও জানা যায়, এই পরিবর্তনের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে, তবে এতে নাকি খুব একটা বিচলিত হননি সালমান খান।

সূত্রটি আরও জানায়, এখন সিনেমার মূল গল্প একজন সেনা কর্মকর্তাকে ঘিরে, যিনি যুদ্ধের মাঝেও ভালোবাসা ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন।

সিনেমাটি আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে মুক্তি পেতে পারে। অবশ্য নতুন সংস্করণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।

More like this

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান...

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে ইনিংস বড় করলেন। তাদের গড়ে...

ডাস্টারের আঘাতে শিক্ষার্থী রক্তাক্ত: সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ডাস্টার দিয়ে মাথায় আঘাত করে এক শিক্ষার্থীকে রক্তাক্ত করার অভিযোগে প্রধান শিক্ষক ফারুক আহমেদকে...