Homeবাণিজ্যএক দিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

এক দিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

Published on

Latest articles

৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

চা-বিরতির আগেই সেঞ্চুরির একদম কাছে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বিরতির পর ফিরে এসে...

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি, নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী-তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা...

বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে। এখন থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়।

বাজুস গতকাল প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২৩ হাজার ৫৬১ টাকা। আর গতকালের সঙ্গে তুলনা করলে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে আজ বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

আজ সকালে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৩৮ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে তা রেকর্ড ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছেছিল। উল্লেখ্য, এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম।

মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণ এবং বিশ্ববাণিজ্য ব্যবস্থা মার্কিনকেন্দ্রিক মডেলের পরিবর্তে আঞ্চলিক ব্লকে বিভক্ত হওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণেই তারা স্বর্ণের দিকে ঝুঁকছেন।’

More like this

৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

চা-বিরতির আগেই সেঞ্চুরির একদম কাছে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বিরতির পর ফিরে এসে...

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি, নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী-তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা...

হ্যাপী আখন্দ: পাহাড়ি ঝরনার মতো বয়ে যাওয়া সংগীতজীবন

'আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না / কে বাঁশি বাজায় রে,...