Homeপ্রযুক্তিএআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

Published on

Latest articles

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।তাদের অভিযোগ,...

পশ্চিমা বিনোদনে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না: প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে পশ্চিমা দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও কথা বলেছেন।তিনি...

চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের কোনো হিসাব বুঝতে না পেরে এআইয়ের কাছে জানতে চাইছেন? কিন্তু কাজ সহজ করতে গিয়ে নিজের অজান্তেই এমন কিছু তথ্য দিয়ে ফেলছেন না তো, যা গোপন রাখা জরুরি?

চ্যাটজিপিটি, জেমিনাইসহ বিভিন্ন এআই চ্যাটবটে আমরা যা লিখি বা আপলোড করি, সেসব তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ও ব্যবহারকারীর সেটিংসের ওপর। কিছু ক্ষেত্রে এসব তথ্য এআই মডেলের উন্নয়নে ব্যবহার করা হতে পারে। আবার নিরাপত্তার প্রয়োজনে কথোপকথনের কিছু অংশ পর্যালোচনাও করা হতে পারে। তাই এআই ব্যবহার করার সময় কয়েক ধরনের ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভালো।

ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমস্যার সমাধান জানতে এআইয়ের সাহায্য নিতে পারেন। কিন্তু নিজের পাসওয়ার্ড, ওটিপি, পিন নম্বর কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কোড দেবেন না। ধরুন, কোনো অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে বারবার ভুল দেখাচ্ছে। কেন এমন হচ্ছে, তা এআইকে জিজ্ঞেস করতে পারেন। তবে সমস্যাটি বোঝানোর জন্য নিজের পাসওয়ার্ড জানানোর প্রয়োজন নেই। এমনকি পাসওয়ার্ডের স্ক্রিনশটও আপলোড করা উচিত নয়।

ভিসার আবেদনপত্র পূরণ করতে গিয়ে কোনো নির্দেশনা বুঝতে পারছেন না। এআইয়ের সাহায্য নিতে গিয়ে পুরো পাসপোর্টের ছবি আপলোড করে দিলেন। কাজটি সহজ মনে হলেও এতে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হতে পারে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে এমন অনেক তথ্য থাকে, যা দিয়ে একজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। এসব তথ্য পরিচয় জালিয়াতি বা প্রতারণার কাজে ব্যবহার করা হতে পারে।

কোনো ফরমের নির্দেশনা বুঝতে চাইলে শুধু সেই অংশটুকু এআইকে দিন। পুরো নথি আপলোড করার প্রয়োজন নেই। একান্ত প্রয়োজন হলে আগে নাম, জন্মতারিখ, পরিচয়পত্রের নম্বরসহ ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন।

মাসিক খরচের হিসাব রাখতে কিংবা সঞ্চয়ের পরিকল্পনা করতে এআইয়ের পরামর্শ নিতে পারেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি ও ব্যাংকিং পিন দেওয়া থেকে বিরত থাকুন। অনেকে আবার খরচের হিসাব বিশ্লেষণের জন্য পুরো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন। সেখানে শুধু টাকার অঙ্ক নয়, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের বিবরণ ও অন্য ব্যক্তির তথ্যও থাকতে পারে। এর বদলে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, শুধু সেই হিসাব লিখে দিতে পারেন। এতে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও প্রয়োজনীয় পরামর্শ পাওয়া সম্ভব।

রক্ত পরীক্ষার রিপোর্টে কোনো শব্দের অর্থ বুঝতে পারছেন না। এআইকে জিজ্ঞেস করতেই পারেন। তবে পুরো রিপোর্ট আপলোড করার আগে একটু দেখে নিন। চিকিৎসার রিপোর্টে সাধারণত রোগীর নাম, বয়স, হাসপাতালের নিবন্ধন নম্বরসহ নানা তথ্য থাকে। অনেক সময় রোগের ইতিহাস ও চিকিৎসাসংক্রান্ত ব্যক্তিগত তথ্যও উল্লেখ থাকে। শুধু কোনো পরীক্ষার ফল বা চিকিৎসাবিষয়ক শব্দের সাধারণ অর্থ জানতে চাইলে পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দিয়ে প্রশ্ন করুন। তবে এআইয়ের দেওয়া ব্যাখ্যার ওপর নির্ভর করে নিজে নিজে রোগ নির্ণয় বা ওষুধ পরিবর্তন করবেন না।

এআই দিয়ে ছবি সম্পাদনা করা এখন বেশ জনপ্রিয়। কিন্তু সব ধরনের ছবি আপলোড করা ঠিক নয়। বিশেষ করে নিজের বা অন্য কারও অন্তরঙ্গ ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা এমন কোনো ছবি, যা অন্যের কাছে প্রকাশ করতে চান না, সেগুলো এআই চ্যাটবটে দেওয়া এড়িয়ে চলুন। সাধারণ ছবির ক্ষেত্রেও সতর্ক থাকুন। ছবির পেছনে বাড়ির ঠিকানা, গুরুত্বপূর্ণ নথি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে কি না, খেয়াল করুন। শিশুদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন।

অফিসের ইমেইল লিখতে কিংবা কোনো প্রতিবেদন সম্পাদনা করতে এআই ব্যবহার করছেন? সেক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রতিষ্ঠানের অপ্রকাশিত নথি, কর্মীদের বেতনের তথ্য, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কিংবা অফিসের অভ্যন্তরীণ অভিযোগ সাধারণ এআই চ্যাটবটে আপলোড করা উচিত নয়।

ধরুন, অফিসের কোনো ইমেইলের ভাষা ঠিক করতে চান। পুরো ইমেইল কপি না করে নাম, পদবি, ইমেইল ঠিকানা ও গোপনীয় তথ্য বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকু দিতে পারেন। আর প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নিজস্ব নিয়ম থাকলে সেটি মেনে চলুন।

বন্ধু বা সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েছে। কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা জানতে এআইয়ের সাহায্য নিতে চাইছেন। এমন পরিস্থিতিতে অনেকে পুরো কথোপকথনের স্ক্রিনশট আপলোড করেন। কিন্তু সেখানে অন্য ব্যক্তির নাম, ফোন নম্বর, ছবি কিংবা এমন কিছু তথ্য থাকতে পারে, যা তিনি প্রকাশ করতে চান না। পরামর্শ নিতে হলে পুরো কথোপকথন দেওয়ার বদলে সমস্যাটি নিজের ভাষায় সংক্ষেপে লিখুন। অন্যের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও অনেক ক্ষেত্রে পরামর্শ পাওয়া যায়।

এত দিন এআইকে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে প্রথমে সংশ্লিষ্ট চ্যাটবটের গোপনীয়তা সেটিংস দেখে নিন। চ্যাটজিপিটিতে সেটিংসের ডেটা কন্ট্রোলস অংশ থেকে ‘ইম্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ অপশন বন্ধ করা যায়। এতে নতুন কথোপকথন মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না। টেম্পোরারি চ্যাট ব্যবহারের সুযোগও রয়েছে। তবে নিরাপত্তার কারণে এসব কথোপকথনের তথ্য কিছুদিন সংরক্ষিত থাকতে পারে।

জেমিনিতেও কথোপকথনের তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে কিছু সেটিং পরিবর্তন করা যায়। তবে সেটিং বন্ধ করলেই আগে দেওয়া সব তথ্য মুছে যাবে, এমন নয়। তাই প্রয়োজন হলে পুরোনো কথোপকথন মুছে ফেলার ব্যবস্থাও দেখে নিন।

আর যদি ভুল করে কোনো পাসওয়ার্ড বা গোপন কোড দিয়ে থাকেন, শুধু চ্যাট মুছে ফেলেই নিশ্চিন্ত হবেন না। পাসওয়ার্ড বদলে ফেলুন। প্রয়োজনে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করুন।

এআইয়ের সাহায্য নিতে নিজের সব তথ্য জানানোর প্রয়োজন নেই। কোনো নথি আপলোড করার আগে একবার দেখে নিন, সেখানে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আছে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই নাম, ঠিকানা বা পরিচয় প্রকাশ না করেও প্রয়োজনীয় উত্তর পাওয়া যায়।

More like this

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।তাদের অভিযোগ,...

পশ্চিমা বিনোদনে ক্যারিয়ার গড়া মোটেও সহজ ছিল না: প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে পশ্চিমা দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও কথা বলেছেন।তিনি...

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই জনসমক্ষে এমনটা বলে থাকেন যে তার বন্ধু ও সহকর্মীরা...