Homeখেলাআর্চারিতে ভারতের কাছে হেরে রূপা জিতল বাংলাদেশ

আর্চারিতে ভারতের কাছে হেরে রূপা জিতল বাংলাদেশ

Published on

Latest articles

‘পাকিস্তানের ক্ষেপণাস্ত্র থেকে দিল্লিকে রক্ষা করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা’

দুই দিনের সফরে নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঐতিহাসিক সফর উপলক্ষে বিশেষ...

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।আজ বুধবার...

প্রথম সেটেই পিছিয়ে পড়ার পরও লড়াই জমিয়েছিলো বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না বন্যা আক্তার ও হিমু বাছাড়। ভারতের কাছে হেরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র ইভেন্টে রূপা জিতল স্বাগতিকরা।

আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ১৫১-১৫৩ পয়েন্টে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে যায় ভারতের কাছে। বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি ভারতের দীপশিখা ও অভিষেক বর্মার বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি।

এটি এশিয়ান আর্চারির সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশের প্রথম কম্পাউন্ড পদক। এর ফলে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি রূপার পদক অর্জন করেছে — একটি রিকার্ভ ও একটি কম্পাউন্ড বিভাগে। এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে প্রথম রূপা জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মোট চারটি পদক জিতেছে। ২০২১ সালের আসরে তিনটি পদকের মধ্যে দুটি ছিল ব্রোঞ্জ — যথাক্রমে রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয় ইভেন্টে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া ১৫৬-১৫৫ পয়েন্টে কাজাখস্তানকে হারায়।

কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে চমক দেখায় কাজাখস্তান। তারা রোমাঞ্চকর লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭) ভারতকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ। বিজয়ী কাজাখ দলে ছিলেন বুনিয়দ মিরজামেতোভ, দিলমুখামেত মুসা ও আন্দ্রে ত্যুতিউন। এ বিভাগে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পায় থাইল্যান্ডকে টাইব্রেকে হারিয়ে। ২৩৫-২৩৫ সমতায় ম্যাচ শেষ হওয়ার পর শুট-অফে ৩০-২৯ ব্যবধানে জয় তুলে নেয় কোরিয়া।

কম্পাউন্ড মহিলা দলীয় ইভেন্টে ভারত ২৩৬-২৩৪ (৫৯-৫৯, ৫৯-৫৮, ৫৯-৫৯, ৫৮-৫৯) পয়েন্টে জয় পেয়ে জেতে স্বর্ণপদক। ভারতীয় দলে ছিলেন দীপশিখা, প্রিথিকা প্রদীপ ও জ্যোতি সুরেখা ভেন্নাম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইরান ২২৭-২২৪ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে।

More like this

‘পাকিস্তানের ক্ষেপণাস্ত্র থেকে দিল্লিকে রক্ষা করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা’

দুই দিনের সফরে নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঐতিহাসিক সফর উপলক্ষে বিশেষ...

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।আজ বুধবার...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স...