Homeবাংলাদেশআরও ১৪ জেলায় নতুন ডিসি

আরও ১৪ জেলায় নতুন ডিসি

Published on

Latest articles

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর গণপরিবহনে কী মাত্রা যোগ করবে...

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম...

দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে দুদিনের ব্যবধানে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

আজ রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গতকাল শনিবার ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের ডিসি করা হয়েছে।

এছাড়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়া জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ, খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরের ডিসি নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়া এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব কর্মকর্তাকে দুই দিনে প্রত্যাহার করা হয়েছে, তাদের বেশিরভাগই সম্প্রতি যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানায় সূত্রটি।

More like this

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর গণপরিবহনে কী মাত্রা যোগ করবে...

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম...

সম্মুখ যোদ্ধাদের জন্য আমিরাতের ব্যাংকের বিশেষ সুবিধা

টানা ৩৭ দিন ধরে চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘হামলা’। দুই শক্তিশালী দেশের হামলার জবাবে শুধু...